১৩/০২/২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরের জাজিরায় সিএনজি উল্টে প্রাণ গেল নারীর

শরীয়তপুরের জজিরায় সিএনজি উল্টে পপি রানী পাল (২৮) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি মোল্লা বাড়ির মোড়ে এ দুর্টনাটি ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, একটি সিএনজি শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে শরীয়তপুরের নাওডোবা থেকে ভেদরগঞ্জের কার্তিকপুর যাচ্ছিল। জাজিরার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি মোল্লা বাড়ির মোড় পৌঁছলে একটি পিকআপকে সাইট দিতে গিয়ে অতিরিক্ত গতির কারণে সিএনজিটি উল্টে পাশের বাঁশঝাড়ে গিয়ে পরে। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পপিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত পপির মামা মিন্টু পাল বলেন, চিকিৎসা করাতে ঢাকা যায় পপি। চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সিএনজি উল্টে পপির মৃত্যু হয়েছে। পপির দুই সন্তানের জননী। পপির মৃত্যুতে তার শিশু সন্তান দুটি অনাথ হলো।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পড়ুন- চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না : ডা. শফিকুর রহমান

দেখুন- যমুনায় অবস্থান কর্মসূচি, সর্বশেষ যা জানা গেলো 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন