১১/০২/২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ এমনটা ধারণা করা হচ্ছিলো আগেই। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিলেন তিনি।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়াদ। দিল্লির অরুণ জেবলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিন ম্যাচের এই সিরিজই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ।

টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। তবে ওয়ানডে এবং টি-টোয়ন্টি খেলে যাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এবার টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

উল্লেখ্য, ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও মাহমুদউল্লাহর। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন তিনি। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন