দিনাজপুরে জমি-জমা সংক্রান্ত হয়রানির শিকার হয়ে পেশী ও অর্থ শক্তির হুমকি পেয়ে পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো.সাজ্জাদ হোসেন স্বাধীন।
দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার (পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সংলগ্ন) বাসিন্দা মৃত আব্দুর রহমান এর ছেলে সাজ্জাদ হোসেন স্বাধীন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে স্বাধীন বলেন,আমার সারাজীবনের সঞ্চয় ও পৈত্রিক বসতি বিক্রি করে শহরের ঈদগাহ আবাসিক এলাকায় ৪.৫০ শতক জায়গা ক্রয় করি। জায়গাটি মো.দেলোয়ার হোসেনের স্ত্রী ও ডা.মাহাবুবুর রহমানের বোন মোছা.মাসুদা রহমানের পৈত্রিক সূত্রে পাওয়া ৫ শতক জমির মধ্যে আমার কেনা এই ৪.৫০ শতক। জমিটি ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ক্রয় করি। এরপর অর্ধেক জায়গায় ছোট পরিসরে বাড়ী করে বসবাস করে আসছি।
বক্তব্যে তিনি আরো জানান,জায়গাটি বিক্রির সময় আমার চৌহদ্দী মোতাবেক উত্তরে মাহাবুবুর রহমান দিং রাস্তা, দক্ষিণে ইউনুস আলী পশ্চিমে শাহাদত হোসেন মানিক, পূর্বে আক্তারা বানু উল্লেখ থাকা সত্ত্বেও পরবর্তীতে চৌহদ্দী অনুযায়ী ৩ দিকে বুঝিয়ে দেন। তবে উত্তরে মাহাবুবুর রহমান দিং রাস্তাটি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানায় আমাকে।
বক্তব্যে স্বাধীন বলেন,উত্তরের চৌহদ্দীর রাস্তাটি আমার জায়গার সম্মুখের সাইড পৌরসভার নিকট আমার বাড়ীর নকশার জন্য আবেদন করতে হলে বাড়ীর সামনে রাস্তার প্রয়োজন। কিন্তু পৌরসভার নিকট নকশার জন্য আবেদন করতে পারছি না। স্থানীয়ভাবে অনেকবার বসেছি,পৌরসভায় লিখিত অভিযোগ করেছি। এরপরও কোন প্রকার সহযোগিতা পাইনি। বিনিময়ে পেয়েছি পেশী শক্তি ও অর্থ শক্তির হুমকি। বর্তমানে আতংকের মধ্যে আছি পরিবার নিয়ে।
তিনি অভিযোগ করেন,মো.মাহাবুবুর রহমান পেশায় একজন সাবেক উপ-সচিব পদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার স্ত্রী পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। সেই সূত্রে তারা আমাকেও আমার পরিবারকে সবসময় হুমকি দিয়ে আসছেন। এছাড়াও তাদের সার্কেলের অনেকেই উচ্চ পদে ডিসি, সচিব আছেন। মিথ্যা মামলা দিয়ে আমার ও আমার ছেলের জীবন কালিময় করে অচল করে দিবে বলে অভিযোগ করেছেন।
সাজ্জাদ হোসেন স্বাধীন বলেন, আমার জমি ৪.৫০ শতক। কিন্তু আমার জমির পূর্বাংশে মাসুদা রহমানের ২৮ শতক জমি আছে। যার বিনিময়ে তারা আমার উত্তরে রাস্তা সহ বাড়ী ভেঙ্গে ২৮ শতক জায়গা জোরপূর্বক পেশী ও অর্থ শক্তি দিয়ে নেওয়ার জন্য আজ অবধি হুমকী দিয়ে আসছেন বলে জানান তিনি।
ভবিষ্যতে আমি ও আমার পরিবারকে যেন কোন প্রকার মিথ্যা মামলায় হয়রানীর শিকার হতে না হয় এজন্য প্রশাসনের কাছে মানবিক সহযোগিতা চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো.সাজ্জাদ হোসেন স্বাধীন এর বোন মমতাজ বেগম, সহধর্মিণী মোছা.ফেন্সি আরা বেগম,ছেলে ফাহারিয়া রহমান (সুপ্ত),সহকর্মী মঞ্জুরুল হক।
পড়ুন- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
দেখুন- ইরানের বিশ সাফল্য শত্রুর বিষ


