জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ। নির্বিঘ্নে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবে। ময়মনসিংহের ত্রিশালে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী ‘নির্বাচনী রিপোটিং, ফ্যাক্ট চেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন‘ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এ কথাগুলো বলেন।
ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহ তাসিম, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরা সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সেনা বাহিনীর পদাতিক প্রশিক্ষক মেজর মহেববুল্লাহ সাদী এসপিজি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের ফিল্ম এন্ড স্টাডিজ বিভাগের সহকরী অধ্যাপক সাবরিনা আক্তার রাহা, আইন বিষয়ে পরামশ প্রদান করেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
পড়ুন : ময়মনসিংহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ


