০৯/০২/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ আর্টিলারি ব্রিগেড পিএসসি, জি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েক।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ভোটাধিকার হরণ করার অপচেষ্টা বরদাশত করা হবে না। তিনি নির্বাচনকালীন সময়ে সকল প্রশাসনিক সংস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ মেহেরপুর ও গাংনী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, র‍্যাব-১২-এর ক্যাম্প কমান্ডার, বিজিবির ক্যাম্প কমান্ডার, আনসার কমান্ডার, থানার অফিসার ইনচার্জ এবং এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তারা।

পড়ুন- ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত, জয়ের আশা বিএনপির: রয়টার্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন