আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, নায়েবে আমীর ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আলী আহমাদ চৌধুরীর পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার পাঠ করেন অধ্যাপক আমিনুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে পৌর কমিনি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার পাঠ করেন।
প্রকাশিত ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, দুর্নীতি দমন, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে বলা হয়েছে— নৈতিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মান উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।ইশতেহারে আরও উল্লেখ করা হয়, মাদারীপুরে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিচার বিভাগ নিরপেক্ষ রাখা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সাধারণ জনগণ ও প্রশাসনের মধ্যে হয়রানি কমানোর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
স্বাস্থ্য খাতে প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ, ২৫০ শয্যার হাসপাতালকে উন্নত চিকিৎসাসেবার আওতায় আনা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতু নির্মাণের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং দমনেও বিশেষ কর্মসূচি নেওয়ার অঙ্গীকার করা হয়।
মাওলানা আলী আহমাদ চৌধুরী বলেন,আমি যদি নির্বাচিত হই তাহলে দুই বছর ভিতরে দুর্নীতিমুক্ত করবো।আর যদি দুই বছরের ভিতর দুর্নীতিমুক্ত না করতে পারি তাহলে পদত্যাগ করব।
আরো বলেন,নির্বাচিত হলে ঘোষিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন এবং ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর উপজেলা সভাপতি মাওলানা মিরাজুল হক গোহরি, মাদারীপুর-২ আসনের নির্বাচনী কমিটির সিনিয়র সদস্য মাওলানা আল-আমীন বিএ ওহাব, ইসলামি আন্দোলনের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ রবিউল ইসলাম,নির্বাচন কমিটির সদস্য মাওলানা নোমান আল- হাবিব, এনায়েত বিন বোরহান, মাওলানা ফুয়াদ হাসান, মাওলানা মামুম, ফোকরউদ্দিন রাজি, মূফতি কারামত আলীসহ প্রমুখ।
পড়ুন- ঢাকা উত্তর সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
দেখুন- ঢাকা- ৮ আসনের প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান


