১০/০২/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির পক্ষেই সম্ভব দেশকে দুর্নীতিমুক্ত করা : তারেক রহমান

২০০১ সালে দেশ যখন গভীর দুর্নীতিতে নিমজ্জিত তখন বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ দুর্নীতি মুক্ত হয়েছিল। কিন্তু গত ১৬ বছরে দেশ আবার দুর্নীতির গভীরে নিমজ্জিত হয়েছে। একমাত্র বিএনপিই পারে দেশকে এই দুর্নীতি থেকে মুক্তি দিতে। আজ দুপুরে রাজধানীর বাসাবো তরুণ স্ংঘ মাঠে আয়োজিত ঢাকা-০৯ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান, তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আসার পথে দেখেছি রাস্তার দুরঅবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছি ভেবেছিলাম দেশের রাস্তাঘাট সব ঠিক আছে। কিন্তু এসে দেখলাম এই এলাকাসহ বাংলাদেশের রাস্তাঘাট গুলো কিভাবে ভেঙে চুড়-চুরমার হয়ে আছে। আমাদের সকলে মিলে রাস্তাঘাট গুলো ঠিক করতে হবে। একই সাথে জলাবদ্ধতা ও বায়ু দূষণের যে সমস্যা রয়েছে সেগুলোরও সমাধান করতে হবে।

এই আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের বক্তব্যকে তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকায় খেলার মাঠ, ব্রিজ-কালভার্ট ও উন্নত চিকিৎসা সেবায় বিশেষ নজর দেওয়া হবে। মা-বোনরা রান্না করার সময় ঠিকমতো গ্যাস পায় না। প্রায় সারা দেশের চলছে গ্যাসের সংকট। আমরা একত্রে কাজ করলে সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো। বিএনপিই একমাত্র দল এই মুহূর্তে, যাদের দেশ গঠনের কর্মসূচী আছে। প্রতিবারই বিএনপির ওপর জনগণের সমর্থন ছিলো। তারা দেশ ও মানুষ ছেড়ে কোথাও যায়নি।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে যারা মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন দেশ স্বাধীন হওয়ার পরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ ছিল ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে দেশকে করেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

পড়ুন- খুলনার ৬টি আসনে পাঠানো হলো ব্যালট পেপার

দেখুন- বাবারে বাবা!!! ইরানি বিজ্ঞানীদের মাথা কম্পিউটারের চেয়েও প্রখর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন