আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ ৪ আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গিকার ব্যক্ত করে এই প্রার্থী বলেন, এবারের নির্বাচন শুধু সদরবাসি জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ন। তাই বিভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি শেষ প্রচার মিছিল পূর্ব এক সমাবেশে বিএনপির প্রার্থী বিনয়ের সাথে এ আহবান জানান।
ওয়াহাব আকন্দ আরও বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় ময়মনসিংহের স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের ঈমানি দায়িত্ব করবে বলে আমি আশা করছি। পাশাপাশি সদরবাসির প্রতি আমার প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত সদর আসনের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।সমাবেশ শেষে এক মিছিল সার্কিট হাউস মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি নেতৃত্ব দেন বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে প্রচার মিছিল উপলক্ষ্যে দুপুরের পর থেকে নগরীর ৩৩ ওয়ার্ডসহ সদর উপজেলার ৯৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে টাউন হল প্রাঙ্গনসহ আশপাশ এলাকায় জড়ো হয়। এ সময় ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।
পড়ুন : দেশকে ৫০ বছর ১শ বছর এগিয়ে নিয়ে যাবে বিএনপির সরকার: ব্যারিষ্টার নওশাদ


