১১/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জামাদি

ঢাকা-২০ ধামরাই আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জামাদি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে তালিকা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের মালামাল গাড়িতে তোলার কার্যক্রম পরিচালনা করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, গণভোটের পোস্টাল ব্যালট, সিল, অমোচনীয় কালি, কলমসহ প্রায় ২৫টি আইটেম গ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর পাহারায় এসব সরঞ্জামাদি ভোটকেন্দ্রের উদ্দেশে পাঠানো হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

আমতা ইউনিয়নের হরলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, “আমি ভোটের যাবতীয় মালামাল বুঝে পেয়েছি। আমার কেন্দ্রে ১ জন পুলিশ সদস্য ও ১৪ জন আনসার আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও স্বচ্ছ হবে বলে আমি আশাবাদী।

প্রিজাইডিং অফিসার কিয়াম উদ্দিন বলেন, আমার ৩১ বছরের অভিজ্ঞতায় এবারই
সবচেয়ে সুন্দরভাবে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়েছি। আশা করছি এবাে সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত সকলের পারিশ্রমিক আগেই পরিশোধ করা হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

অপর প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বলেন, আগে নির্বাচনে ব্যালট পেপার রাতে দেওয়া হতো, তখন মালামাল নিতে ভয় লাগত। এবার পুরোপুরি ভিন্ন পরিবেশ। দিনের শুরুতেই সব মালামাল স্বচ্ছভাবে বুঝে পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কেন্দ্রের দিকে রওনা হয়েছি।

নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-২০ ধামরাই আসনে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা। এর মধ্যে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স ও ৫টি স্ট্যান্ডবাই ফোর্স, ৯ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, ১ হাজার ৯১১ জন আনসার সদস্য এবং পুলিশের ১৫টি মোবাইল টিম মোতায়েন রয়েছে।

ঢাকা-২০ ধামরাই আসনে এবারের নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান আছু, খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আশরাফ, এবি পার্টির ইগল প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) হেলাল উদ্দিন এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মোটরগাড়ি (কার) প্রতীকের প্রার্থী আরজু মিয়া।

পড়ুন-আখাউড়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তায় প্রশাসন

দেখুন- মাদারীপুরে ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন