১২/০২/২০২৬, ১৬:৪৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনের ১০৬৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে এক টানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে। সকাল দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এ দিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এভার ৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রতীক পাওয়াে পর একজন প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন এবং পুরুষ ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৮২২ জন। এবার নতুন ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৬ জন।
জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ

জেলা রিটার্নিং অফিসের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলায় ৮টি সংসদীয় আসনে ২৫শ’ পুলিশ সদস্য এবং ১৩ হাজার ৮১৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী ২১শ’ সদস্য, বিজবি সদস্য ৩০১ জন, র‌্যাব ৮০ জন এবং ব্যাটালিয়ান আনসার ২শ’ জন সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৬ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৮ জন এবং সিভিল জজের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১ হাজার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬ হাজার ৪৩১ জন এবং পৌলিং অফিসার ১২ হাজার ৮৬২ জন দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন অফিসার তাজুল ইসলাম বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আসনার এবং পুলিশ ১ থেকে ২ জন সদস্য দায়িত্ব পালন করবে৷

পড়ুন- ‘ভরাডুবির হতাশায় একটি দলের কর্মীরা ভোটার-এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন