নোয়াখালী-০৬, হাতিয়ার চরঈশ্বরের গামছাখালীতে সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এসময় তাঁর মোটরসাইকেল চালক সাকিবও আহত হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে গামছাখালী এলাকায় যান। এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।


