১২/০২/২০২৬, ১৯:৪১ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার, ধানের শীষের সিল

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উদ্ধারের পর এসব ব্যালট পেপারে ধানের শীষের সিল পাওয়া গেছে বলে জানিয়েছেন শেরপুর নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি।

মো. শাহিদুর রহমান বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলছিল। কিন্তু ভোটকক্ষের ১ নম্বর বুথে হঠাৎ করে একদল দুর্বৃত্ত ভোট দেওয়ার নাম করে সহকারী প্রিসাইডিংয়ের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে। পরে পুলিশ ও আনসার ব্যালটগুলো উদ্ধার করে এবং মাসুদকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

এ সময় ৪০ মিনিটের মতো ভোটদান বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, এখন স্বাভাবিকভাবে ভোটদান চলছে। এর মধ্যে কতগুলো ব্যালটে সিল মারা হয়েছে, তা এখন জানানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, যেসব ব্যালটে সিল পেয়েছি, তাতে ধানের শীষের সিল রয়েছে। মাসুদ মিয়া বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক।

পড়ুন: সারা দেশে ভোটকেন্দ্রে মৃত্যু ৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন