১২/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর অপচেষ্টা সফল হবে না: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে কোনো অপচেষ্টাই তাদের বিজয় ঠেকাতে পারবে না বলেও আশাবাদী দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে কথা বলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। এসময় তিনি নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভোটারসহ নির্বাচন আয়োজন সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

তবে একইসঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তার দাবি, অনেক কেন্দ্রে আগে থেকেই সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। এছাড়া মৃত ব্যক্তির নামে ভোট দেয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনাকে তিনি ফ্যাসিবাদী আমলের বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।

বিএনপির এই মুখপাত্র আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে ‘ভুয়া পর্যবেক্ষক’ নিয়োগের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তার ভাষ্য, এ কারণে অনেক এলাকায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

ড. মাহদী আমিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যাতে তারা কেন্দ্রে না যান। তিনি দাবি করেন, ‘চিহ্নিত একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যেন ভোটারদের মনে ভয় সৃষ্টি হয় এবং কেন্দ্রে উপস্থিতি কমে যায়।’

নির্বাচনের ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর কোনো অপচেষ্টা সফল হবে না।’

এ সময় গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে ড. মাহদী আমিন বলেন, ‘ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।’

বিজ্ঞাপন

পড়ুন : http://দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন