১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে বিজয়ী হলেন ধানের শীষের দীপেন দেওয়ান

২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, তিনি পেয়েছেন ৩১ হাজার ২২২। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে’ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী। এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলাপ্রশাসক আলমগীর হোসেন, রাঙামাটির সিনিয়র নির্বাচন অফিসার শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ২১৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭১ ভোট। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) পেয়েছেন ৪৪৯ ভোট।

প্রসঙ্গত, রাঙামাটির মোট দশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন ভোট ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ ভোট পড়েছে, যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৪ শতাংশ। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬৪৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ১০ হাজার ১৫২।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন