১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ৬টির মধ্যে বিএনপি ৫টি ও স্বতন্ত্র একটি আসনে বিজয়ী

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম রাত ১টা ৩০ মিনিটে জেলার ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি ৫টি ও স্বতন্ত্র একটি আসনে বিজয়ী হয়েছেন।
দিনাজপুর ১ আসনে পোষ্টালসহ ১২৯ কেন্দ্রের সবক’টির বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলাম ধানের শীষে প্রতিকে ১৭৯৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মতিউর রহমান দাড়িপাল্লা প্রতিকে ১১৭৪৮১ ভোট।
দিনাজপুর ২ আসনে ১১৬টি
কেন্দ্রের সবক’টি ফলাফলে বিএনপির ধানের শীষ প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী ১৩৯৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনাম দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১০৪৮৮৭ ভোট।
দিনাজপুর ৩ আসনে
১৩১টি কেন্দ্রের মধ্যে সবক’টির ফলাফলে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতিকে ১৪০৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের এ্যাড. মাইনুল আলম
দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১৩৬২৩৯ ভোট।
দিনাজপুর ৪ আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আখতারুজ্জামান মিয়া ধানের শীষ প্রতিকে ১৬৬৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১২৯০৫৬ ভোট।
দিনাজপুর ৫ আসনে ১৪২টি কেন্দ্রের সবক’টির ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (বিএনপি বিদ্রোহী) তালা প্রতিকে ১১৪৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এনসিপির ডা. আব্দুল আহাদ শাপলা কলি প্রতিকে পেয়েছেন ১১০১৯৫। এছাড়া বিএনপির প্রার্থী ব্যারিষ্টার একেএম ব্যারিস্টার কামরুজ্জামান ধানের শীষে পেয়েছেন ৯৮৫৪৪ ভোট পেয়েছেন।
দিনাজপুর ৬ আসনে
২০০টি কেন্দ্রের সবক’টির ফলাফলে বিএনপির ডা. এজেডএম জাহিদ হোসেন ধানের শীষ প্রতিকে ২০৫১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের আনোয়ারুল ইসলাম
দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১৯০৭০৩ ভোট।

বিজ্ঞাপন

পড়ুন:নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপি অভিযোগ এনে সংবাদ সম্মেলন

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন