১৩/০২/২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে হৃদয়বিদারক তথ্য প্রকাশ, সরকার-পিটিআই পাল্টাপাল্টি অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে। এমন দাবি প্রকাশ পেয়েছে সুপ্রিম কোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে। পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে সাত পৃষ্ঠার ওই প্রতিবেদন জমা দেন। খবর জিও নিউজের। 

বিজ্ঞাপন

ইসলামাবাদ থেকে পাওয়া খবরের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল পিটিআই সরকারের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ তোলে। সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস বলেন, ১৫ শতাংশ দৃষ্টি নিয়ে ইমরান খান ঠিকমতো দেখতে পারছেন না। ইমরানের বোন আলিমা খানও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যার কথা জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি

অন্যদিকে সরকার এসব অভিযোগকে সহানুভূতির রাজনীতি হিসেবে দেখছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ইমরানের চোখের অবস্থা নির্ধারণ করবেন চিকিৎসকেরা, আইনজীবীরা নন। তথ্য প্রতিমন্ত্রী আত্তাউল্লাহ তারার দাবি করেন, কারাগারে ইমরান অন্য বন্দিদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পড়ুন:বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন