১৩/০২/২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গ্রুপ অব ডেথে স্পেন-ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, আরেকটিতে ফ্রান্স-ইতালি

উয়েফা নেশন্স লিগের ড্রতে পরাশক্তি দলগুলোর কঠিন লড়াইয়ে মুখোমুখি হওয়ার রোডম্যাপ তৈরি হয়েছে। যেখানে গ্রুপ অব ডেথ ‘এ-৩’ তে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো তিন পরাশক্তি। তাদের সঙ্গে চেক প্রজাতন্ত্র যুক্ত হওয়ায় লিগ ‘এ’-এর চারটি শীর্ষস্তরের গ্রুপের মধ্যে এটিকেই সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

২০২৬-২৭ নেশনস লিগের গ্রুপপর্ব সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিগ ‘এ’ গ্রুপগুলোর শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে জুনে। এ ছাড়া ‘এ-১’ গ্রুপও সহজ নয়। সেখানে ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম রয়েছে। তাদের আরেক সঙ্গী তুরস্কও সহজ প্রতিপক্ষ নয়। বর্তমান নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগালকে রাখা হয়েছে ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলসের সঙ্গে একই গ্রুপে (এ-৪)। ফ্রান্সের গ্রুপে রয়েছে ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। ‘এ-২’ গ্রুপে আছে জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

ফিফা র‍্যাঙ্কিংয়ে স্পেন ও ইংল্যান্ড যথাক্রমে প্রথম ও চতুর্থ স্থানে রয়েছে। ২০২৪ ইউরোর ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে জয়ী হয় স্প্যানিশরা। ক্রোয়েশিয়া সর্বশেষ দুই বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছিল। এদিকে, লিগ ‘বি’-তে আয়ারল্যান্ড ও ইসরায়েল একই গ্রুপে পড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। আয়ারল্যান্ডের ফুটবল ফেডারেশন গত নভেম্বরে উয়েফার কাছে ইসরায়েলকে উয়েফার আয়োজিত প্রতিযোগিতায় নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) অভিযোগ করেছিল– ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার দুটি বিধি লঙ্ঘন করেছে। প্রথমত, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মতি ছাড়া অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ক্লাব পরিচালনা করা এবং দ্বিতীয়ত, বর্ণবৈষম্যবিরোধী কার্যকর নীতি প্রয়োগে ব্যর্থতা। তবে বৃহস্পতিবার এফএআই নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলো খেলবে, কারণ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে শাস্তি, এমনকি টুর্নামেন্টে অযোগ্য ঘোষণারও ঝুঁকি রয়েছে।

নেশন্স লিগের ড্র

লিগ ‘এ’
গ্রুপ এ-১ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ-২ : জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ-৩ : স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ-৪ : পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’
গ্রুপ বি-১ : স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি-২ : হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি-৩ : ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি-৪ : পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’
গ্রুপ সি-১ : আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি-২ : মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি-৩ : কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ সি-৪ : আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’
গ্রুপ ডি-১ : লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা, আন্দোরা
গ্রুপ ডি-২ : লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টেইন

পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন