১৬/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকার যে ১০ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। শুষ্ক আবহাওয়ায় বিশ্বের ১১৯ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার।

শহরটির বাতাসের মানের স্কোর ৩৪৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ২৬১ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে মিশরের কায়রো। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষ ৩ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২৪৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৫ নম্বরে আছে রাজধানী ঢাকা।

বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৩৮৬), ধানমন্ডি (২৭৭), ইস্টার্ন হাউজিং (২৬৩), মিরপুরের দক্ষিণ পল্লবী (২৫৬), সাভারের হেমায়েতপুর (২৫০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৪৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২২৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৮), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৭২) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (৮৪)।

পড়ুন: ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন