১৪/০২/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোট শেষে জীবিকার তাগিদে শহরে ফিরছেন মানুষ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনদিনের সরকারি ছুটিতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। আজ সে ছুটি শেষ হয়েছে, খুলেছে অফিস আদালত। ফলে জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন ঘরেফেরা মানুষেরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ফিরছে। ফেরিঘাটে কিছুটা বিলম্ব ঘটলেও মোটামুটি সব বাসই নির্ধারিত সময়ের আশেপাশেই ঢাকায় ফিরে আসছে।

কথা হয় ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. মোস্তাকের সঙ্গে। তিনি বলেন, ছুটি শুরু হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরেছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ থেকে অফিস শুরু, তাই ফিরে এসেছি।

আরেক যাত্রী আরিফ বলেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আজ ঢাকায় ফিরছি। পথে তেমন কোনো ভোগান্তি হয়নি।

বরিশাল থেকে আগত যাত্রী জাকির হোসেন বলেন, যাওয়ার দিন ভোগান্তি হলেও আসতে পেরেছি সহজেই। এবারের ছুটি, ছুটি মিলে সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী প্রত্যেকটা বাসই ফিরছে যাত্রীবোঝাই হয়ে। যদিও সে তুলনায় ঢাকা ছাড়ছে অনেক কম।

ঢাকা কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটা বাস যাত্রী ভরে ফিরছে, সারাদিনই ফিরবে। তবে আজ বাড়িফেরা যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেকটাই কম।

পড়ুন: আগের তুলনায় এবাবের নির্বাচন শান্তিপূর্ণ ছিল: আইআরআই

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন