১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ ড্যাব

বিএনপির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দুর্নীতিমুক্ত ও মানবিক এবং জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক আস্থাশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ড্যাব অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। গণমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

ড্যাব নেতারা আরও জানান, বিএনপির ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঐতিহাসিক বিজয়ের প্রেরণায় বিএনপির সরকার একটি মানবিক, কল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র উপহার দেবে বলে তারা বিশ^াস করেন।

পড়ুন: ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প

দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন