১৪/০২/২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডঃ মাহবুবুর রহমান লিটন বিজয়ী

উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির অন্যতম সদস্য ডঃ মাহবুবুর রহমান লিটন বিজয়ী হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বিজয়ী হওয়ার পর শুক্রবার তার নিজ এলাকার উপজেলার কাঠাল ইউনিয়নের নিজ বাড়ির আঙ্গিনায় হাজার হাজার নেতা কর্মী ভক্তদের নিয়ে প্রথমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুমা খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করেন। জুলাই আগষ্টে যারা শহিদ হয়েছে তাদের আত্নার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন বলেন আমি আপনাদের আপনজন হয়ে হৃদয়ে থাকতে চাই । এ বিজয় তারেক জিয়ার বিজয় এ বিজয় ত্রিশাল বাসির বিজয়।
এমপি লিটন আরও বলেন আপনারা আমাকে ভালবেসে যে সম্মান দিয়েছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নমুলক কাজ করে অবহেলিত ত্রিশালকে মডেল ত্রিশাল হিসাবে গড়ে তুলবো।
দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়ার সঞ্চালনায় ত্রিশালবাসীর প্রতি শ্রদ্বা কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটনের সহধর্মিনী ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের গভর্নর বডির সভাপতি মোস্তেকা আনোয়ার। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ জয়নাল আবদীন,ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম,যুগ্ম আহবায়ক মুন্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা,যুগ্ম আহবায়ক জিয়াউল হক জামিল,যুগ্ম আহবায়ক আব্দুল মতিন,যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসাইন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল,উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে কেমন ত্রিশাল চাই নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটনের নিকট ছাত্র শিক্ষক সাধারন ভোটাররা উম্মুক্ত প্রশ্ন করলে তার উত্তর প্রদান করেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করেন এবং সারা দেশে বিএনপি নিরঙ্কুশ বিজয় পাওয়ায় আনন্দ মিছিল না করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প

দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন