১৪/০২/২০২৬, ২০:৫৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২০:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা, গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন–এ গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল মুখে গামছা বেঁধে ফিলিং স্টেশনে প্রবেশ করে। তারা গ্যাস সরবরাহ–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, মেশিন ও স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্টেশনের সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

হামলার পর থেকেই স্টেশনটির গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। জেলা শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি অচল হয়ে পড়ায় সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য গ্যাসচালিত যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাস না পেয়ে চালকরা যেমন আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।

স্টেশনের কর্মচারীরা জানান, গভীর রাতে হঠাৎ করেই একদল ব্যক্তি পাম্পে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর শুরু করে। হামলার সময় সেখানে দায়িত্বরত কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা না যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ফিলিং স্টেশনটি চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনদুর্ভোগ কমে আসে।

পড়ুন:ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প

দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন