চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতরা হলেন–ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে।
পুলিশ এই কর্মকর্তা আরও জানান, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা সংগঠিত বাড়ির মালিক দুলাল আওয়ামীলীগ এর একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে গেলো জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনী প্রচারে প্রচার প্রচারণা করে।
পড়ুন:ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প
দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |
ইম/


