চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের নাম পেয়েছে পুলিশ। নিহত একজনের নাম জিহাদ, ১৭ বছর বয়সী এই কিশোর জেলার শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়ার মুনিরুল ইসলামের ছেলে। আরেক জনের নাম আল আমিন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় এলাকার মোয়াজ্জেমের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
নিহতদের পরিচয় নিশ্চিতের বিষয়ে ওসি নূরে আলম বলেন, আমরা প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হয়েছি। এরপরেও তাদের ফিঙ্গারপ্রিণ্টের মাধ্যমে পরিচয় চূড়ান্ত করা হবে। এ নিয়ে আমাদের টিম কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোর ৫টার দিকে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডি ঘটনাস্থলে এসে তাদের কার্যক্রম পরিচলনা করে। এ ঘটনায় ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পড়ুন:মুম্বাইয়ে ব্যস্ত সড়কে ধসে পড়ল মেট্রো রেলসেতুর অংশ
দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |
ইম/


