১৪/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৪/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজয় উদযাপন অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
 
এ সময় কুয়েত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সোয়েব আহম্মেদ, মাইন উদ্দিন, চুন্নু মোল্লা, আবুল হাসেম এনাম, আক্তারুজ্জামান শামস, কাদের মোল্লাসহ অন্যান্য নেতারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠান শেষে কুয়েত বিএনপির সিনিয়র নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
 এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ. জুবেদ, সিনিয়র সহ-সভাপতি আল আমিন রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আলাল আহমদ,সাংগঠনিক সম্পাদক সাদেক রিপনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে ইসরায়েল

দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন