১৫/০২/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চুকে নেতাকর্মীদের সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নবনির্বাচিত বিজয়ী হন এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এতে বিপুল ভোট সংগ্রহ ও দলকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা রাখায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুকে সংর্ধনা দিয়েছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা৷ ১৪ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলাটর দক্ষিণ ব্রাহ্মণখালীস্থ নিজ বাসভবনে এ সংবর্ধনা দেয়া হয়৷ সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি নুরনবী ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী । ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মিয়া ও জেলা তাঁতীদলের সভাপতি এ্যাডভোকেট শুক্কুর মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়াসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজয়ীদের কাছে পরাজিতরা নিরাপদ থাকবে। আমরা মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে প্রস্তুত হয়েছি। আমি বিএনপি নেতাকর্মীদের বলবো, যারা অতীতে ভুল করেছেন সংশোধন হোন৷ অন্যের উপর জবর দখল বন্ধ করুন। ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিন। নিজেরা সাহেব তথা সাবলম্বি হোন বৈধ উপায়ে। কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকের ছড়াছড়ি রূপগঞ্জে চলবে না। আমরা মানুষের জন্যে রাজনীতি করি। মানুষের কাছে, হৃদয়ে পৌঁছে তাদের সেবা করুন৷ তাদের ভোটের আমানত রক্ষা করতে দলকে ভালোবেসে,দেশকে ভালোবেসে ভালো হয়ে যান।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন