১৪/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
21 C
Dhaka
১৪/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানি গেছেন।

এই বিশেষ সহকারীর একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফয়েজ আহমদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আজ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগ করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমদ তৈয়্যবকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি।

অন্তর্বর্তী সরকার নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই বিদায় নেবে। নতুন সংসদের সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী মঙ্গলবার। বিএনপি একাই ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করছে।

২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

পড়ুন : মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন