১৫/০২/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা শহরের পিটিআই এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের একটি মামলার (এজাহার নম্বর ৭৭) আসামি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মামলা করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম বলেন, গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন:শাপলা কলিতে ভোট দেওয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন