১৫/০২/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: নেতাকর্মীদের জামায়াত আমির

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন জামায়াত আমির।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব।’

তিনি বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, ‘সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

পড়ুন: ভোট জালিয়াতির অভিযোগ দিতে ১১ দলীয় ঐক্যের নেতারা ইসিতে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন