একই ছাদের নিচে লিখতে চলেছেন তাদের জীবনের গল্প। ভালোবাসার মাসেই চার হাত এক হচ্ছে দক্ষিণী দুই তারকা বিজয়-রাশমিকার। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে শোবিজের বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করেছেন তারকাজুটি।
তাদের বিয়ের বিশেষ অনুষ্ঠান সম্প্রচারে বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। তবে বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও সেটি নাকচ করে দিয়েছেন দুই তারকা।
সাম্প্রতিক সময়ে বিয়ে-সংক্রান্ত ওটিটি প্রস্তাবগুলোর মধ্যে এটি ছিলো অন্যতম। তবে নয়নতারা ও ভিগনেশ শিবনের বিয়ের সময় যে ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই সতর্ক এই জুটি।
বিয়ের আয়োজনকে বাণিজ্যিক রূপ না দিয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে রাখতে চান বিজয়-রাশমিকা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করছেন তারা।
রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।
ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে।
২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। তবে গত বছরের শেষের দিকে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তারা।
পড়ুন:ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ
ইম/


