১৫/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩২ আসনে ভোট পুনরায় গণনার আবেদন ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে ইসির সাথে বৈঠক শেষে আবেদন করেছে ১১ দলীয় ঐক্যের নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকে তারা বলেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনুষঙ্গ ছিল; অভিযোগরে পরেও সন্তোষজনক পদক্ষেপ দেয়নি ইসি।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ আবেদন দেওয়া হয়।

এর আগে বিষয়টি নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে ভোট জালিয়াতির বিষয়টি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল।

পড়ুন: এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন