১৫/০২/২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১৫/০২/২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় দাঁড়িপাল্লা সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ১ নম্বর আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় শোকর আকুঞ্জির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে শোকর আকুঞ্জির একটি কাঠের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ হাসান মাহামুদ টিটো অভিযোগ করেন, ইউনিয়নে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের ভোটের ব্যবধানকে কেন্দ্র করে আগে থেকেই সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরাই পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে বলেও তিনি জানান।
শোকর আকুঞ্জি বলেন, “গভীর রাতে আগুন লাগে। আমরা টের না পেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মামলা করার প্রস্তুতির কথা বলেন।
খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার প্রতিবাদে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন:৮০ কোটির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন