১৫/০২/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় এক ভবঘুরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত পরিচয়ের এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়া গ্রামে এই লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দুয়াই ইটভাটা সড়কের দক্ষিণ পাশে শামীম মিয়ার রড-সিমেন্টের দোকানের সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। আশপাশের কেউ তাঁকে শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাত থেকে সোমবার সকাল আটটার মধ্যে কোনো এক সময় অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি দাড়িওয়ালা ছিলেন। তাঁর পরনে ছিল ফুলহাতা শার্ট, একটি শীতের সোয়েটার ও জিন্স প্যান্ট। এখনো পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন