১৮/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুল নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্কুলের আলমারী ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও নগদ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। রবিবার রাতের যে কোন সময় কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান ভেতরে ঢুকে দেখতে পায় অফিস কক্ষের তালা ভাঙা। পরে সকল শিক্ষককে খবর দেয়। অফিস কক্ষের সবকিছু তছনছ করে রাখে। আলমারী ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ফাইল, টাই-ব্যাজ, খাতা-ডায়েরী বিক্রির টাকা ও ভর্তির টাকাসহ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করছি, এটা শুধু চুরি নয়, চক্রান্ত হতে পারে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।

পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন