১৭/০২/২০২৬, ০:৫১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে গাছজুড়ে আল্লাহর জিকির-ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা টোল প্লাজা এলাকার ফেরিঘাট–জনপথ সড়কের দুই পাশে গাছে গাছে ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আকবর’সহ আল্লাহ ও নবী–রাসুলের নাম লেখা ছোট ছোট সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের তৈরি ছোট আকারের রঙিন সাইনবোর্ডগুলো রাস্তার পাশের বিভিন্ন গাছে লাগিয়েছেন আবদুল জবাব আপন নামের এক ব্যক্তি। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার সড়কজুড়ে অন্তত অর্ধশতাধিক গাছে এসব জিকিরসম্বলিত বোর্ড দেখা যাচ্ছে।

স্থানীয় আলী, আজিজ, রিপন, রুবেলসহ বেশ কয়েকজনে জানান, যে কাজটি করা হয়েছে এটি নিঃসন্দেহে ভালো কাজ আমরা চাই সকলে এই উদ্যোগটি গ্রহণ করতে।

উদ্যোগের বিষয়ে আবদুল জবাব আপন বলেন, সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ যেন আল্লাহর জিকির চোখে দেখে মুখে উচ্চারণ করেন—এই উদ্দেশ্যেই তিনি সাইনবোর্ডগুলো লাগিয়েছেন। ধীরে ধীরে পুরো সড়কজুড়ে সিমেন্টের খুঁটিতেও এ ধরনের বোর্ড স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, সওয়াবের আশায় তিনি এই কাজ করছেন এবং এতে গাছের ক্ষতি হয়নি।

এদিকে অনেক পথচারী ও ধর্মপ্রাণ মানুষ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এমন উদ্যোগ মানুষের মনে ধর্মীয় চেতনা জাগ্রত করে এবং পথচলায় আলাদা এক অনুভূতি তৈরি করে।

পথচারী আমিনুল ইসলাম বলেন, আল্লাহ–রাসুলের নামসংবলিত সাইনবোর্ড গাছে ঝুলিয়ে রাখা নিঃসন্দেহে ভালো কাজ।

তবে গাছে পেরেক ঠুকে বোর্ড লাগানো নিয়ে আপত্তি তুলেছেন কেউ কেউ। মাওলানা আলী আহমেদ চৌধুরী বলেন, আল্লাহর নাম প্রচার করা অবশ্যই ভালো কাজ, কিন্তু গাছে পেরেক মেরে তা করা ঠিক নয়। এতে গাছের ক্ষতি হয়। বিকল্প পদ্ধতিতে বেঁধে বা খুঁটি ব্যবহার করে লাগালে তা আরও উত্তম হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আল্লাহ তায়ালার জিকির ও গুণবাচক নাম প্রদর্শন একটি সৌন্দর্যবর্ধক ও নৈতিক উদ্যোগ। তবে গাছে পেরেক ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে গাছের ক্ষতি না হয়—এ বিষয়টি নিশ্চিত করা

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুর-২ আসনে জয়ী বর্ষীয়ান রাজনীতিবিদ জাহান্দার আলী জাহান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন