নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন, তাদের ইতোমধ্যে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
যারা ডাক পেয়েছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা, চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন, বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নুরুল হক (নুর), বগুড়া -২ আসনের মীর শাহে আলম, পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের ফরহাদ হোসেন আজাদ, জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের এম. রশিদুজ্জামান মিল্লাত, নেত্রকোনা -১ (কলমাকান্দা-দুর্গাপুর ) আসনের কায়সার কামাল এবং জাকারিয়া তাহের (সুমন) ফোন পেয়েছেন।
টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে ঢাকা-১৬ আসন থেকে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হক এবং হাজি আমিনুর রশীদ ইয়াছিন ফোন পেয়েছেন।
এর আগে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
পড়ুন: এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির ৬ নেতা
আর/


