০২/০৩/২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী

বিএনপি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন জয়পুরহাট-২ আসন থেকে বিজয়ী প্রার্থী আব্দুল বারী। মঙ্গলবার দুপুর আড়াইটায় তাঁর দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সুত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে ধানের শীর্ষ প্রার্থী আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়ি পাল্লা প্রতীকে ৯২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এ আসনে ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ।

এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ২৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৬০, মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২।

পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন