ময়মনসিংহ গার্ডিয়ান নার্সিং শিক্ষা পরিবারের ৫ম ব্যাচের আয়োজনে ও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় নার্সিং শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ভাটিকাশর হোমেরিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের
সাবেক ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ। প্রধান অতিথি বলেন তোমাদের মাঝে মানব সসেবা বৃদ্ধমান ।তোমরা লেখাপড়া শেষ করে বাবা মায়ের স্বপ্ন পুরনে এগিয়ে যাবে এবং দেশ সেবায় নিজেদের নিয়োজিত রাখবে। গার্ডিয়ান নার্সিং শিক্ষা পরিবারের পরিচালক আবু রায়হান তুষারের সভাপতিত্বে ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউভার চেয়ারম্যান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ফিরোজ কবির,
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও, বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের নিবাহী পরিচালক ডা: রোকসানা আক্তার, বেলা নার্সিং কলেজ ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের পরিচালকঅধ্যাপক শহীদুল আলম,ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কো – অর্ডিনেটর অধ্যাপক, ডা: এমএ কে জাহিদ প্রমুখ।
পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


