১৭/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দাঁড়িয়ে পানি পানের অভ্যাস? এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো জেনে নিন

পানির অপর নাম বলা হয় জীবন। তবে সেটি বিশুদ্ধ পানি হতে হবে। আর সুস্থ-স্বাভাবিক জীবন পরিচালনার জন্য বিশুদ্ধ পানির বিকল্প নেই। এ জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পানের কথা বলা হয়। নিয়মিত যদি অপর্যাপ্ত পরিমাণ পানি পান করা হয়, তাহলে শরীরে পানিশূন্যতা থেকে শুরু করে নানা ধরনের অসুখ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

বিজ্ঞাপন

পানি শুধু তৃষ্ণা নিবারণের উপাদান নয়। প্রতিদিন পানি পান গুরুত্বপূর্ণ হলেও এটি সঠিক উপায়ে পানে বেশি উপকার মিলে। চিকিৎসকদের মতে, দিনে ৩ থেকে ৪ লিটার পরিমাণ পানি পান করা উচিত। তবে এর সঠিক নিয়ম ও সময় রয়েছে, যা অনেকেই জানেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই খুব তাড়াহুড়ায় দাঁড়িয়ে পানি পান করেন। এতেই বেশি ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিক:
প্রতিদিন অন্তত দেড় লিটার পানি পান করা উচিত। কিন্তু দাঁড়ানো থাকলে একসঙ্গে বেশি পানি পান করা যায় না। এ কারণে শরীরে পানির ঘাটতি দেখা দেয়ার সম্ভাবনা থাকে। এ জন্য কেউ কেউ শরীরে অস্বস্তিভাব দেখতে পান।

দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পানের কারণে অনেক সময় আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি থাকে। কারণ, দাঁড়িয়ে পানি পানে শরীরের ভারসাম্য ক্রমশ নষ্ট হয়। আর দীর্ঘদিন যদি এই অভ্যাস চলতে থাকে, তাহলে আর্থ্রাইটিসের সমস্যা হয়।

শরীরে বিভিন্ন ধরনের ছাঁকনি রয়েছে, যা পানির ক্ষতিকর উপাদান শুষে নেয়। এ ক্ষেত্রে যদি দাঁড়িয়ে পানি পান করা হয়, তাহলে ছাঁকনি সংকুচিত অবস্থায় থাকে এবং তা কাজ করতে পারে না। এ জন্য ক্ষতিকর কণাগুলো সরাসরি শরীরে মিশে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে থাকে।

পানি কিডনি সচল রাখার জন্য কার্যকর ভূমিকা পালন করে। তবে দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ হতে না পেরে ক্ষতিকর প্রভাব ফেলে। একইসঙ্গে রক্তে মিশে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এছাড়া দাঁড়িয়ে পানি পান থেকে নার্ভের সমস্যাও হতে পারে। যা থেকে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে পারে।

পড়ুন:মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন