১৮/০২/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। আনন্দ মিছিলটি নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নগরীর রাজপথ থেকে অলিগলি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে এ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনাপাড়সহ গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষণ করে স্টেশন রোডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রোকন সরকার আনন্দে আপ্লুত হয়ে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন