১৮/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া অন্য আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা ওই দুই পদে যতদিন বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন