২০/০২/২০২৬, ২৩:২৭ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ দেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডে, একদিন বিরতির পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। শেষ হবে ১৫ মার্চের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে। দিবারাত্রির সব কয়টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আর দেশের মাটিতে বাংলাদেশ তাদের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে ২০১৫ সালে।

৮ দিনের এই সফরে তিন ম্যাচ ডের বাইরে অনুশীলন-বিশ্রামের জন্য তিন দিন পাচ্ছে পাকিস্তান দল। সিরিজ শেষ করে তারা বাংলাদেশ ছাড়বে আগামী ১৬ মার্চ।

পড়ুন : পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন