২৫/০২/২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মন্ত্রী হয়ে প্রথমবার কলমাকান্দায় কায়সার কামাল, উচ্ছ্বসিত এলাকাবাসী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আগমন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।”

তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। মোনাজাত শেষে প্রতিমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

জানা গেছে, আজকের (শুক্রবার) অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী নিজ গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের কথা রয়েছে তার। দিনের সকল কর্মসূচি শেষে সন্ধ্যার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় আসায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পড়ুন- রমজানের প্রথম শুক্রবারে চড়া মাছ-মাংসসহ কাচাঁবাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন