মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, এরপর শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পড়ুন- একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দেখুন- মন্ত্রীসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী


