২২/০২/২০২৬, ০:০৩ পূর্বাহ্ণ
23.9 C
Dhaka
২২/০২/২০২৬, ০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, বৃষ্টিতে আটকে আছে ম্যাচ

গ্রুপ পর্বের উত্তাপ পেরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ এখন ঢুকে পড়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সুপার এইটে। ২০ দল থেকে বাছাই হয়ে আসা সেরা আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে সেমিফাইনালের টিকিটের জন্য। সেই লড়াইয়ের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে রোমাঞ্চের সূচনা হওয়ার আগেই কলম্বোয় হানা দিয়েছে বৃষ্টি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। টসের সময় আকাশে মেঘ জমলেও বৃষ্টির মাত্রা তখন খুব বেশি ছিল না। তবে সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণ পরই বৃষ্টি জোরদার হয়।

দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। অধিনায়ক আগা জানিয়েছেন, এই পর্যায়ে প্রতিটি ম্যাচই নকআউটের মতো গুরুত্ব বহন করছে। তাই ‘সেরা ক্রিকেট’ খেলতে হবে তাদের। তিনি স্পষ্ট করে বলেন, উইকেট ধীরগতির হলে স্পিনারদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার আত্মবিশ্বাসী কণ্ঠেই জানিয়েছেন, তার দল প্রস্তুত। সুপার এইটের শুরুটা জয়ে রাঙাতে চান কিউইরা।

এদিকে টসের কিছুক্ষণ পরই বৃষ্টি বাড়তে শুরু করলে দ্রুত পুরো মাঠ কাভারে ঢেকে দেয়া হয়। দর্শকরা অপেক্ষায় থাকলেও মাঠকর্মীরা তখন বৃষ্টি থেকে পিচ ও আউটফিল্ড রক্ষা করতেই ব্যস্ত।

আবহাওয়ার পূর্বাভাসে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাস্তবে নেমেছে ভারি বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় দ্রুত খেলা শুরুর সম্ভাবনা কম।

বৃষ্টির কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেছে। এখনও কাভার সরানো হয়নি। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করতে সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। ফলে ওভার কমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সুপার এইটের প্রথম ম্যাচ হওয়ায় দু’দলের কাছেই এটি গুরুত্বপূর্ণ। পাকিস্তান চাইবে জয়ে শুরু করে আত্মবিশ্বাস বাড়াতে। নিউজিল্যান্ডও একই লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত। কিন্তু প্রকৃতির বাধা না কাটলে সেই লড়াই শুরুই করা যাবে না।

এখন সবার নজর আকাশের দিকে। বৃষ্টি থামলেই শুরু হবে সুপার এইটের আসল নাটক, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের হাইভোল্টেজ দ্বৈরথ।

পাকিস্তান স্কোয়াড
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান কাদির।

নিউজিল্যান্ড স্কোয়াড
ফিন অ্যালান, টিম সেইফার্ট, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ শোধি ও লকি ফার্গুসন।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন