২২/০২/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
32.4 C
Dhaka
২২/০২/২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচকের পদে আসীন হলেন হাবিবুল বাশার। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। চুক্তির পুরো সময়জুড়ে দায়িত্ব পালন করলেও এবার আর পদে থাকতে আগ্রহী নন তিনি। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান লিপু।

চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি চাইছিল আরও দীর্ঘমেয়াদি চুক্তিতে তাকে রাখতে। তবে পারিবারিক কারণ দেখিয়ে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন লিপু। ফলে প্রধান নির্বাচকের পদটি শূন্য হয়ে যায়।

এমন পরিস্থিতিতে ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিপিএল শেষ হওয়ার ২৫ দিন পর খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দিল বিসিবি








বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন