২২/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
27.3 C
Dhaka
২২/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা, গুলিতে সাতজন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে অন্তত সাতজন গ্রামবাসী আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন, চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামে এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে আবারও চরলাপাং এলাকায় বালু উত্তোলনের সময় স্থানীয় গ্রামবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল বালু ব্যবসায়ী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাত থেকে আটজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন- গাইবান্ধার সুন্দরগঞ্জ,এক বছরেরও চালু হয়নি ৩ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট

দেখুন- কক্সবাজার সড়কে অবৈধ স্লিপার কোচের দাপট, নেই প্রশাসনের তৎপরতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন