২৫/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে সাংসদ ফখরুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

নোয়াখালীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন

নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাকে উষ্ণ সংবর্ধনা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন