২৪/০২/২০২৬, ৪:০৬ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নার্সিং পেশায় ক্যারিয়ার গঠনে সচেতনতামূলক সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বেলা নার্সিং কলেজ, ও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস উদ্যোগে ও নিউরন নার্সিং কোচিং সেন্টার এর সহযোগিতায় “নার্সিং পেশায় ক্যারিয়ার” বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


গতকাল ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা নার্সিং কলেজ এর পরিচালক অধ্যাপক শহীদুল আলম, সহকারী পরিচালক, বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের ইমরান আহমেদসহ নার্সিং শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।


বক্তারা নার্সিং পেশার গুরুত্ব, দেশে ও বিদেশে ক্যারিয়ার সম্ভাবনা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, “নার্সিং একটি মানবিক ও সম্মানজনক পেশা, যা দক্ষতা ও মানবসেবার সমন্বয়ে গড়ে ওঠে।”


আয়োজকরা জানান, ভবিষ্যতেও নার্সিং ও স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে নার্সিং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অভিভাবক ও নার্সিং পেশায় আগ্রহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

পড়ুন- নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল

দেখুন- নোয়াখালীতে রমজানের বাজারের সর্বশেষ পরিস্থিতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন