বিজ্ঞাপন

রূপগঞ্জ সাহিত্য পরিষদের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার বিকালে পূর্বাচলের বাঙ্গাল বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক আলম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম। রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি প্রবীণ শিক্ষক ও কবি শম্ভনাথ হালদার,মাধ্যমিক শিক্ষক সমিতি সংগঠন নেতা ও কবি গোলাম সাদেক,
সহ- সাধারণ সম্পাদক শামীমা সুলতানা উমা,সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, অর্থ সম্পাদক গোলজার হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রলি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পীযুষ কুমার হীরা, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা মোক্তার, জনকল্যাণ বিষয়ক সম্পাদক কবি ও প্রভাষক রকিউজ্জামান সোহেল, কার্যকরী সদস্য কবি শফিকুল আলম ( এস আলম), ডাক্তার মোন্তাসির আহমেদ, অধ্যক্ষ নাছিমা আক্তার, আপেল মাহমুদ জুয়েল, স্টার নিউজ টিভির সাংবাদিক এসএম শাহাদাত, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া, চ্যানেল এস এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন,নাগরিক ভাবনার সাংবাদিক শরীফ মিয়া প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেনের সম্মতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয় পরবর্তী ২ বছরের কার্যসূচী তুলে ধরেন ৷ এসব কর্মসূচীর মাঝে রয়েছে সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপনে জমি লিজ নেয়া, বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন, সংগঠন সদস্যদের স্বরচিত বই প্রকাশে আর্থিক সহায়তা প্রস্তাব, বার্ষিক সম্মেলন অনুষ্ঠান বাস্তবায়ন, গুণিজন সংবর্ধনা ( শিক্ষক, সাংবাদিক, কবি, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় পন্ডিত ) উপজেলা জুরে স্কুল কলেজ মাদরাসা ভিত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা গল্প ও আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান, বার্ষিক বনভোজনের আয়োজন, মাসিক সাহিত্য সভা পালন, বার্ষিক সংকলন প্রকাশ,সদস্যগণকে সংবর্ধনা ও সম্মাননা সনদ ও ক্রেস্ট, পদায়িত ব্যক্তির স্ব স্ব দায়িত্ব পালনে সন্তুষ্টি পুরষ্কার প্রদান, বছরে একটি বইমেলার আয়োজন, একুশে বই মেলায় রূপগঞ্জ সাহিত্য পরিষদের ব্যানারে স্টল নেয়ার চেষ্টা করা, সংগঠনের লেখক ও কবিদের সরকারী স্বীকৃতি পেতে বাংলাএকাডেমীসহ জাতীয় সংগঠনে সাথে যুক্তকরণসহ নানা বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় সম্প্রতি সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রলি আক্তারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

প্রধান উপদেষ্টা মীর আব্দুল আলীম নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তারুন্যের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের মাধ্যমে যোগ্য লেখক,কবি হয়ে ওঠবে। যারা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে। আমরা সংগঠনটির সার্বিক সহায়তা করবো।

সভাপতি আলম হোসেন বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের এমন অগ্রগতিতে সকলের সহযোগীতা, অংশগ্রহণ জরুরি। সংগঠনটি সাহিত্য চর্চার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গণেও ভূমিকা রাখবে। লেখার চর্চা থেকে লেখার মান ভালো হয়। শিক্ষার্থী পর্যায় থেকে লেখার অভ্যাস তৈরীর প্রক্রিয়া গ্রহণ করেছি। সংগঠনের দক্ষ নেতৃত্বে সুনাম অর্জনের পাশাপাশি দেশপ্রেম, বাংলাভাষার প্রতি আসক্তি তৈরীসহ সুযোগ্য নাগরিক তৈরীতে সহায়ক হবে৷

পড়ুন:নতুন বাংলাদেশে সরকারি কর্মচারীরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর: ডিসি জাহিদ

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন